Agaminews

স্বরমুশিয়া ইউনিয়নে প্রার্থী বাবলুর দোয়া-সমর্থন কামনা


Admin প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন / ১
স্বরমুশিয়া ইউনিয়নে প্রার্থী বাবলুর দোয়া-সমর্থন কামনা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার ১নং স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মো. ফয়জুল্লাহ ভূঁইয়া (বাবলু)। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন।

মো. ফয়জুল্লাহ ভূঁইয়া বাবলু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ১নং স্বরমুশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকায় একজন ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে বলে তাঁর সমর্থকদের দাবি। চেয়ারম্যান প্রার্থী ফয়জুল্লাহ ভূঁইয়া বাবলু বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং নানা প্রতিকূলতার মধ্যেও রাজনীতির মাঠে সক্রিয় থেকেছি। কখনো পিছপা হইনি। এখন এলাকার মানুষের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ চাই।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বরমুশিয়া ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। ইউনিয়নের সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাঁর ভাষায়, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দিতে চাই না। সামর্থ্য অনুযায়ী সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব।” আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁকে সমর্থন করার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মো. ফয়জুল্লাহ ভূঁইয়া বাবলু। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে স্বরমুশিয়া ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসাবে আরও সুন্দর ও উন্নত হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

রাজনীতি বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর