
গোলাম কিবরিয়া. মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষাই দিচ্ছে না, পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ জেনারেল শিক্ষায় ও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলছে। শিক্ষার্থীরা যেমন ভালো হাফেজ ও আলেম হচ্ছে, তেমনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় এগিয়ে যাচ্ছে।
নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলরুমে আলহুদা মডেল মাদরাসা আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও কেরাত-নিশাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে নৈতিকতা, আদব-আখলাক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ই পারে আগামী দিনের আদর্শ নাগরিক তৈরি করতে। আলহুদা মডেল মাদরাসা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটি মুফতি আব্দুল মতিন এর সভাপতিত্ব ও মাওলানা জাকির হোসেন এর সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা পরিচালক আহমাদ বিন আব্দুল খালেক, মোহাম্মদ বিন আব্দুল খালেক, মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকি প্রমুখ।
এ সময় সম্মেলনে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় ওলামায়ে কেরাম, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন
শেয়ার করুন :