Agaminews

নেত্রকোণায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব


Admin প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন / ৫২
নেত্রকোণায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বিশেষ প্রতিনিধি.পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোণায় বৃক্ষরোপণ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোণা সার্কিট হাউজ প্রাঙ্গণে তিনি ও তার সহধর্মিণী দুটি ঔষধি গুণসম্পন্ন নিমগাছের চারা রোপণ করেন।
এ সময় সিনিয়র সচিব নিজ হাতে একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সঙ্গে তার সহধর্মিণীও আরেকটি চারা রোপণ করে সবুজায়নের উদ্যোগে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ উদ্যোগে সহযোগিতা করেন।
বৃক্ষরোপণ শেষে আবদুল খালেক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নিম একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ, যা স্বাস্থ্য ও প্রকৃতি উভয়ের জন্য উপকারী।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে নিমের মতো উপকারী গাছ বেশি করে লাগাতে হবে।

সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন উদ্যোগ সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ সংবাদ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর