Agaminews

নেত্রকোণা পৌরসভায় নাগরিক ই-সেবার উদ্বোধন করলেন এমপি


Admin প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন / ৫২
নেত্রকোণা পৌরসভায় নাগরিক ই-সেবার উদ্বোধন করলেন এমপি

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় পৌর নাগরিকদের সেবাসমূহ অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও ভোগান্তি নিরসনের লক্ষ্যে পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও ই-সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে নেত্রকোণা পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পৌরসভার প্রশাসক মুনমুন জাহান লিজা, পৌরসভার সচিব নুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর এবং জেলা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পৌরসভা প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিরও শুভ সূচনা করেন।

এসময় সংসদ সদস্য প্রফেসর ডা. মো. আনোয়ারুল হক বলেন, জনসাধারণের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হবে। বিশেষ করে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ সংবাদ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর