Agaminews

নেত্রকোণায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ


Admin প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন / ৫২
নেত্রকোণায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি. মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা ও একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপরে বাগড়া মাদরাসার সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাগড়া গ্রামবাসী। এতে এলাকার যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে সমাজে নানা অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. মোজাম্মেল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান রুবেল, ব্যাবসায়ী কাইয়ুম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেকটাই নির্মুল হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

 

নেত্রকোণা বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর