Agaminews

বর্ষার কবিতা


Kamal প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন /
বর্ষার কবিতা

বর্ষায় ভালোলাগা
-সঞ্জয় দাস

বর্ষা,
কেন তোমায় এত ভালোলাগে?
যখন তখন টিনের চালে
নুপুর বাজে কোমল তালে,
পল্লবেতে মনের সবুজ
কেয়াবনে মন যে অবুঝ
পরাগরেণু কদমফুলে জাগে,
তাই কি তোমায় এত ভালোলাগে?

বর্ষা,
কেন তোমায় ভাবতে ভালোলাগে?
পাখির ছানা যুবুথুবু
কিশোরদল ভিজে কাবু,
ভাসান স্রোতে জাল ফেলে
পাতলা মাথায় পাড়ার ছেলে
কেউবা পুছে কি মাছ পড়ে ভাগে?
বিরহীসুর ভিজে হাওয়ায় ব্যাকুল অনুরাগে,
বর্ষা,
তা-ই কি তোমায় এত ভালোলাগে?

 

বর্ষা
-অনামিকা সরকার
বর্ষার রিমঝিম
অবিরাম ঝরছে
মাঠঘাট টুইটুম্বুর
খালবিল ভরছে।
💭💭💭
আষাঢ়ের মেঘের গর্জন
বদর ঝরছে সন্ধ্যায়,
সাথী হারা কোন পথিক
এলোমেলোয় পথ ভুলে যায়।
💭💭💭💭
আচ্ছা বর্ষা, তুমি কি মনঃক্ষুণ্ন
আকাশের সাথে,
তাহলে এত কাঁদছো কেন
এত অনবরত ঝরছো কেন।
থামো থামো আর কেদোঁনা।।
প্রকৃতি ডুবে যাচ্ছে।
প্রানহীন হচ্ছে জনজীবন।
💭💭💭💭💭💭
আমি বলছি আর
অঝোরে কেঁদোনা,
মিনতি করি তোমার কাছে,
অভিমান ধুয়ে নাও।
💭💭💭💭💭
আমি বিরহী হবো
বিরহে তোমায় বরণ্যে
বর্ষা তুমি আমার
এক পশলার
একটি সৃষ্টি সুখের অনন্য।।

 

”বৃষ্টি”
-আবিদা সুলতানা

বৃষ্টি স্নিগ্ধ, বৃষ্টি সস্তির
বৃষ্টি উপভোগ্য, বৃষ্টি অনাসৃষ্টি
বৃষ্টি ঝরে দিনেদুপুরে।
বৃষ্টির শব্দে ঘুম ভাঙ্গে।
বৃষ্টি তুমি কাঁদো কেন?
আকাশ মেঘলা বলে!
আকাশের ঘনঘটা মেঘ,
বৃষ্টি হয়ে ঝরে সবুজের বুকে।
নদী-নালা খাল-বিল,
বৃষ্টির পানিতে থৈ-থৈ।
ব্যাঙ কাটছে মনের আনন্দে,
বৃষ্টি বলে আমি না এসে কেমনে রই?
টিনের চালে টুপ-টাপ বৃষ্টির ফোঁটা,
বৃষ্টির শব্দটা হৃদয়ে দেয় দোলা।
ঘরে কি থাকা যায়?
অস্থির মন টা যে ভিজতে চায়।
পুরো দেহ ভিজে একাকার,
শুধু মন টা-ই বাকী।।
বৃষ্টি বলে আমি ঝরে পড়ি,
তুমি তোমার মনটা কে
ভিজিয়ে না-ও একাকী।।

সাহিত্য বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর