শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় ফলজ ও বনজ মিলিয়ে ৮ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের বড় রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রংধনু কচি-কাঁচার মেলার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এসময় তিনি বলেন, ‘শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি গাছ বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করা জরুরি। প্রত্যেক নেতা কর্মীদের একটি করে গাছে চারা রোপণ করা উচিত। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীদের একটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানান।’
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচি দেশব্যাপী বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে বলে আয়োজকেরা জানান।
বাপার যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুমাছি কচিকাঁচার মেলার সদস্য হেদায়েত উল্লাহ রুমিন। এ সময় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক পরিচিতি

নেত্রকোণায় ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০১:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬