খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নেত্রকোনায় ছাত্রদলের দোয়া মাহফিল
Admin
প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন /
৪
বিশেষ প্রতিনিধি.
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী। মোনাজাতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমসহ জেলা বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শেয়ার করুন :